নূরানী কালেকশনের এই সাদা ফ্লোরাল সেটটা তাদের জন্য যারা পর্দার মধ্যেও স্নিগ্ধতা আর কোমলতা খোঁজেন। চোখ জুড়ানো একটা লুক।
ফেব্রিক: ১০০% প্রিমিয়াম চায়না লিলেন, ফ্রি সাইজ, লেন্থ ৪৮-৫০ ইঞ্চি, নরমাল ওয়াশ, কালার গ্যারান্টেড, নামাজ, ভার্সিটি, অফিস, শপিং ও ট্রাভেল।
এই খিমারের জাদু কোথায়?
🌸 সাদা ক্যানভাসে ব্রাউন আর্ট
দুধ-সাদা বেজের উপর ছোট ছোট ব্রাউন-নেভি ব্লু ফ্লোরাল ডাল। একদমই চোখে লাগে না, বরং শান্ত একটা ভাইব দেয়। রোদের মধ্যে পরলে আরও বেশি ফুটে উঠবে।
🌸 জিরো হ্যাসেল, ফুল পর্দা
নিকাব আলাদা করে পরতে হবে না, পিন লাগবে না। খিমারের সাথেই এটাচ করা। তাড়াহুড়ার সময় ১০ সেকেন্ডে রেডি হয়ে বের হবেন।
🌸 গরমের আরাম ১০০/১০০
চায়না লিলেন মানে বাতাস চলাচল করে। ভার্সিটির ক্লাস, বাস জার্নি বা সারাদিন অফিস – কোথাও গরমে হাঁসফাঁস লাগবে না ইনশাআল্লাহ। ঘাম আটকায় না।
🌸 ম্যাচিং এর টেনশন থেকে মুক্তি
খিমার, নিকাব আর প্লাজু তিনটাই সেম প্রিন্টের। কালার ম্যাচ হলো কি না, এই চিন্তা বাদ। হাতে নিয়ে পরবেন আর বের হয়ে যাবেন।
Noorani Promise: কোয়ালিটিতে জিরো কম্প্রোমাইজ।

Reviews
There are no reviews yet.